জেলার খবর

লিচু বাগানে যুবকের ঝুলন্ত মরদেহ

  • মরদেহ (প্রতীকি ছবি)
    মরদেহ (প্রতীকি ছবি)
  • মরদেহ (প্রতীকি ছবি)
    মরদেহ (প্রতীকি ছবি)

মাগুরা সদরে লিচু বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৪ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের লস্কারপুর গ্রামের ইটভাটাসংলগ্ন একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লস্কারপুর ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইটভাটার পাশে সত্তার মেম্বারের লিচু বাগানে ওই যুবককে ঝুলতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। অজ্ঞাতপরিচয় যুবকের আনুমানিক বয়স ২৪ বা ২৫ বছর। মরদেহের সঙ্গে একটি কোর্ট ফাইল ও একটি ব্যাগ পাওয়া গেছে। তার পরনে ছিল একটি জিনস প্যান্ট ও নীল রঙের গেঞ্জি।

ওসি আরও বলেন, এটি আত্মহত্যা না কি হত্যা, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। স্থানীয়রা বলেছেন, চেহারা দেখে মনে হচ্ছে এই গ্রামের কেউ নন। তার পরিচয় নিশ্চিত হলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ