জেলার খবর

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় এসআই গ্রেফতার

গ্রেফতার
গ্রেফতার

নোয়াখালী সদর উপজেলায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় মিজানুর রহমান জাবেদ (৩৬) নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজানুর রহমান, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের ফরাজি বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চট্টগ্রাম জেলার আরআরএফে সংযুক্ত রয়েছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার এসআই মিজানুর রহমানের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চট্টগ্রামের হালিশহর থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ। গ্রেফতার আসামিকে হালিশহর থানার পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে পারিবারিকভাবে সুধারাম থানার বিনোদপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলের সঙ্গে বিয়ে হয় ফাতেমা আক্তার কলির। তারা স্বামী-স্ত্রী এক ছেলে এক মেয়েকে নিয়ে চট্টগ্রামের হালিশহরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। কারণে-অকারণে স্ত্রীকে মারধর করতেন এসআই মিজানুর রহমান জাবেদ। এছাড়া তার স্বামীর সঙ্গে তার বন্ধু বাদশার স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে কলি তার পিতাকে জানান।

পরে ২৫ মার্চ শুক্রবার সকালের দিকে চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগের ৮নং রোড়ের হক সাহেবের বাসায় এসআই স্বামীর প্ররোচনায় ফাতেমা আক্তার কলি (২৫) আত্মহত্যা করেন।

নিহত কলির নানা আব্দুল হক মেম্বার জানান, হাসপাতালের মর্গে থেকে লাশ আনতে গিয়ে দেখা যায় নিহত কলির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ২৭ মার্চ সকালে নিহতের পিতা আহছান উল্যাহ বাদী হয়ে তার মেয়ে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার দায়ে তার স্বামী এবং তার বন্ধুসহ ৫ জনকে আসামি করে চট্টগ্রামের হালিশহর থানায় মামলা দায়ের করেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ