জেলার খবর

নির্বাচনের আগের বিকেলে ওসি প্রত্যাহার

ওসি সাজ্জাদ হোসেন
ওসি সাজ্জাদ হোসেন

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে টাঙ্গাইলের দেলদুয়ার থানার ওসি সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে তাকে প্রত্যাহারের পর মো. নাসির উদ্দিন মৃধাকে ওই থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়।

জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

এর আগে, গত সোমবার নির্বাচনের কমিশনের উপ-সচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি পুলিশের মহাপরিদর্শককে দেওয়া হয়।

ওই চিঠিতে দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য দেলদুয়ার থানার ওসি সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে তার জায়গায় একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে নতুন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

পুলিশ সুপার স্বাক্ষরিত অফিস আদেশে সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর আটিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মাসুদুল হাসান তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হন। চলতি বছরের ২ মার্চ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাই ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আবার নির্বাচনের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার( ১৫ জুন) সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ