জেলার খবর

বগুড়ায় খালে মিলল নবজাতকের মরদেহ

 ফাইল ছবি
ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরের ফুলতলা এলাকায় একটি খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৫ জুন) বিকেলে ফুলতলার ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এই মরদেহ উদ্ধার করা হয়।

শাজাহানপুরের কৈগাড়ী ফাঁড়ির পরিদর্শক সৈকত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরের দিকে স্থানীয়রা বর্জ্য নিষ্কাশনের খালে নবজাতকের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে। এখানে মহাসড়কের চার লেনের কাজ চলছে। এ সময় শিশুটির মরদেহ দেখার জন্য ফুলতলা এলাকার অনেক মানুষ ভিড় করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

পরিদর্শক সৈকত হাসান বলেন, মরদেহটি ছেলে শিশুর। দেখে মনে হচ্ছে অন্তত দুই দিন আগে খালের পানিতে ফেলে দেয়া হয়েছে। বুধবার ফুলে ভেসে উঠেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ