জেলার খবর

মনোহরদীর তিন ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থী জয়ী

 ইউনিয়ন পরিষদ নির্বাচন
ইউনিয়ন পরিষদ নির্বাচন

অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার তিনটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজয় হয়েছে। সবকটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

বুধবার (১৫ জুন) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ এ নির্বাচনের ফল ঘোষণা করেন।

তিনি জানান, ফলাফলে কৃষ্ণপুর ইউনিয়নে ৫ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান দুলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক আকন্দ নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪১১ ভোট।

খিদিরপুর ইউনিয়নে অটোরিকশা প্রতীকে কাউসার রশিদ বিপ্লব পেয়েছেন ২ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ারুজ্জামান টেলিফোন প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৪৫ ভোট।

চরমান্দালিয়া ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী আনিছ উদ্দিন শাহিন ৩ হাজার ৮১ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫০০ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ