জেলার খবর

কাঠমিস্ত্রি হত্যা মামলায় লক্ষ্মীপুরে ৭ জনের যাবজ্জীবন

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর সদরের বশিকপুর এলাকায় কাঠমিস্ত্রি আহসান উল্লাহ হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন জানান, বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– বশিকপুরের মুরাদ হোসেন, জাকির হোসেন, রিপন হোসেন, নিশান হোসেন, সুমন হোসেন, জামাল উদ্দিন ও আলমগীর হোসেন। তাদের মধ্যে সুমন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। অন্য ছয় আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, ‘২০১৪ সালের ২৬ জুলাই রাত আড়াইটার দিকে কাঠমিস্ত্রি আহসান উল্লাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। আট বছর পর এই মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে খুশি বাদী ও রাষ্ট্রপক্ষ।’

আদালত ও মামলা সূত্র জানায়, সদর উপজেলার বাশিকপুরের নন্দিগ্রাম এলাকায় ২০১৪ সালের ২৬ জুলাই রাত আড়াইটার দিকে আহসান উল্লাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এর আগে পোদ্দারবাজার থেকে কাঁঠাল বিক্রি করে বাড়ি ফিরছিলেন তিনি। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। ওইদিনই নিহতের ছেলে মো. আলম সদর থানায় ছয়-সাত জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১৫ সালের ২৬ জুন সাত জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে প্রায় আট বছর পর এই মামলার রায় দেন আদালত।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ