জেলার খবর

সারিয়াকান্দিতে জঙ্গলে মিললো যুবকের গলাকাটা লাশ

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে অজ্ঞাত পরিচয় একজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১৬ জুন) বিকেলে উপজেলার দীঘলকান্দি প্রেম যমুনা ঘাটের দক্ষিণপাড়ে একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে ৩০-৩৫ বছর বয়সী এক যুবকের পচন ধরা লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাশটি উদ্ধার করে পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। লাশের পাশে কিছু গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাত ওই ব্যক্তিকে দীঘলকান্দির জঙ্গলে এনে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে হত্যা করেছে। তার পরনে সাদা শার্ট ও লুঙ্গি আছে। ৩-৪ দিন আগে তাকে হত্যা করায় লাশ পচন ধরে বিকৃত হয়ে গেছে। তাই স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারছেন না।

তিনি বলেন, লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ