জামালপুরের দেওয়ানগঞ্জে খালের পানিতে ডুবে মিথিলা আক্তার (১২) ও আসমানী বেগম (১২) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরের দিকে উপজেলার চিকাজানি ইউনিয়নের গ্রাম ডাকাতিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- মিথিলা আক্তার ও আছর উদ্দিন স্থানীয় মোজ্জাফর হোসেনের মেয়ে। তারা দুইজন টাকিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় লোকজন জানান, দুপুরে ছাগলের জন্য গাছের পাতা সংগ্রহ করে বাড়ির পাশের খাল সাঁতরে পার হয়ে বাড়ি আসার সময় মাঝখানে এসে ডুবে যায় মিথিলা ও আসমানি। এলাকাবাসী এ দৃশ্য দেখে খালে নেমে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
চিকাজানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: