বাগেরহাটের কচুয়া উপজেলার জোবাই গ্রামে বজ্রপাতে পার্থ মিস্ত্রি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মারা যাওয়া পার্থ স্থানীয় চিত্ত রঞ্জন মিস্ত্রির ছেলে।
এলাকাবাসী জানান, নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি মৎস্য ঘেরে কাজ করছিলেন পার্থ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কচুয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: