চাঁদপুরের হাজীগঞ্জে নিজ ঘর থেকে আফসানা মিমি (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আফসানা মিমি স্থানীয় মমিন পাটওয়ারীর ছোট মেয়ে।
স্থানীয় লোকজন জানান, দুপুরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে আফসানা মিমিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কিছুদিন আগে স্বামীর সাথে ডির্ভোস হয় আফসানা মিমির। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। ডিভোর্স হওয়ার পর থেকেই সে কিছুটা বদ মেজাজ স্বভাবের আচরণ করতেন। তবে মানসিক অবসাদ বা পারিবারিক কলহের জেরে মিমি আত্মহত্যা করেছেন বলে ধারণা এলাকাবাসীর।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিক তদন্ত চলমান রয়েছে।