নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন একটি পাওয়ার প্ল্যান্টে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শুক্রবার (১৭ জুন) ফায়ার সার্ভিসের জাতীয় হটলাইনের দায়িত্বরত ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগলে প্রথমে দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির অবনতি হওয়ায় আরও চারটি ইউনিট যোগ দেয়।’
তিনি বলেন, আগুন কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে নয়, গ্যাস লাইনে লেগেছে। আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের ছয়টি ইউনিট ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: