জেলার খবর

বজ্রপাতে ময়মনসিংহে ৫, সিরাজগঞ্জে ২ জন নিহত

বজ্রপাত
বজ্রপাত

ভরা বৃষ্টির মৌসুমে দেশের বিভিন্ন জেলায় হঠাৎ বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। শুক্রবার (১৭ জুন) এই প্রতিবেদন লেখা পর্যন্ত একদিনে ময়মনসিংহে ৫ জন এবং সিরাজগঞ্জে ২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

দেশ টিভির ময়মনসিংহ প্রতিনিধি ইলিয়াস আহমেদ জানিয়েছেন, নিহতদের বাড়ি নান্দাইল ও সদর উপজেলায়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, দুপুরে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গাংগাইল গ্রামে ফুটবল খেলার সময় তিন কিশোর নিহত হয়: আবু সাঈদ (১৪), শাওন মিয়া (১৩) ও স্বাধীন (১৪)।

আর সদরের দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামে দুইজন মারা যান।

সিরাজগঞ্জ প্রতিনিধি সায়েম উদ্দিনের দেয়া তথ্য অনুযায়ী, পৃথক ঘটনায় বজ্রপাতে দুইজন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরো চার জন।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহর থেকে নদীপথে নৌকাযোগে কাওয়াকোলা যাবার সময় বজ্রপাতে একজন নিহত হয় এবং দুইজন আহত হয়। নিহত ব্যক্তি শহরের ধানবান্ধি এলাকার দরবেশ মুন্সির ছেলে আব্দুর রাজ্জাক মুন্সি (৪৫)। তিনি কাওয়াকোলা উপজেলা চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি এর চাচা।

আহত অপর দুই ব্যক্তি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

অপরদিকে সয়দাবাদ ইউনিয়নের চলমান রেল সেতু প্রকল্পে কাজ করার সময় মোঃ নাসির (১৭) নামের এক রেলশ্রমিক নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, সদর থানাধীন দুটি স্থানে দুই জন শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার জন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ