জেলার খবর

ময়মনসিংহে বজ্রপাতে তিন শিশুসহ ছয়জনের মৃত্যু

 ফাইল ছবি
ফাইল ছবি

ময়মনসিংহে পৃথক বজ্রপাতে তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুন) দুপুরে জেলার সদর, নান্দাইল এবং ধোবাউড়া উপজেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে।

ময়মনসিংহের সদর উপজেলায় দুইজন, নান্দাইলে তিনজন এবং ধোবাউড়া উপজেলায় একজনসহ মোট ছয়জন বজ্রপাতে মারা যায়।

নিহতরা হলেন-সদর উপজেলার দড়ি কুষ্টিয়া ইউনিয়নের দড়ি কুষ্টিয়া বাল্লাপাড়া গ্রামের কৃষক আবু বাক্কার (৪০) ও জাহাঙ্গীর আলম (৩০) এবং নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১১), বিল্লাল হোসেনের ছেলে মো. শাওন (৮)।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, দুপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়। তাদের লাশ বাড়িতে রয়েছে।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামে বৃষ্টির সময় ওই তিন শিশু এক সাথে মাছ ধরতে যায়। দুইটার দিকে হঠাৎ বজ্রপাতে তিন শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজন কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান বলেন, উপজেলার চরমুহিনী গ্রামের আবু সাঈদ (৩০) সকালে গুগড়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যায়। পরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ