পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ার হোসেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মোসলেমপুর গ্রামের মৃত আব্দুল মোতালেব সরদারের ছেলে। তিনি রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুন) রাতে আনোয়ার প্রকল্পের ভেতর কাজ করছিলেন। চুল্লিতে কাজ করার সময় অসাবধানতাবসত বুকের ওপর ডিবি বক্স পড়ায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: