জেলার খবর

রানীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিলক চন্দ্র(১৮) ও জয়(২০) নামের দুইজন নিহত হয়েছেন। তারা দুইজনই মোটরসাইকেলের চালক। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৭ জুন) দুপুরে রানীশংকৈল উপজেলার গোগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিলক চন্দ্র, ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামের অতুলের ছেলে। আর জয় পীরগঞ্জ উপজেলার বাগমারা গ্রামে জগেন দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে রানীশংকৈল উপজেলার গোগর নামক স্থানে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলগুলোর চালকদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তারা মারা যান। আহত দুজনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলগুলো চালকেরা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। তাদেরকে উদ্ধার করে দিনাজপুর হাসপাতলে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ