দিনাজপুরের পার্বতীপুরে বজ্রপাতে ইসমত আরা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া ভালুক ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ইসমত আরা স্থানীয় সাবেকুল ইসলামের স্ত্রী।
নিহতের ভাগ্নে তরিকুল ইসলাম জানান, সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে পাতা কামুরি পুকুর থেকে হাঁস আনতে যান মামি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: