জেলার খবর

সাতক্ষীরায় কাদামাখা রাস্তায় পড়ে ২ ব্যবসায়ী নিহত

সদর হাসপাতাল
সদর হাসপাতাল

সাতক্ষীরা সদরের বিনেরপোতায় কাদামাখা রাস্তায় পড়ে ২ ব্যবসায়ী নিহত ও তাদের এক সঙ্গী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুন) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তায় পড়ে যান।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী সাংবাদিকদের জানান, অনেক দিন ধরে সাতক্ষীরা সদরের বিনেরপোতায় রাস্তাটি কাদামাখা অবস্থায় রয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে পাটকেলঘাটা এলাকা থেকে ব্যক্তিগত কাজ শেষে ফেরার পথে বছির ও সালাম নামে দুই ব্যবসায়ী নিহত হন ও হাফিজুর গুরুতর আহত হন।

তিনি বলেন, ‘রাতে বিনেরপোতার কর্দমাক্ত রাস্তায় অ্যাম্বুলেন্সের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় মোটরসাইকেল আরোহী তিন যাত্রী। তারা গুরুতর আহত হন।’

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে শহরের পলাশপোল গ্রামের পাসপোর্ট অফিস এলাকার শাহ আব্দুল কাদেরের ছেলে বজলুর রহমান বছির (৫৩) কে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান।

তাদের অপর সঙ্গী একই গ্রামের রক্সী সিনেমা হলের সামনের বাসিন্দা মইন আলীর ছেলে আব্দুস সালাম (৪৫) বেসরকারি সিবি হাসপাতালে নেয়া হলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরিদর্শক বিশ্বজিত আরও জানান, ধাক্কা দেয়া অ্যাম্বুলেন্সটি পুলিশ আটক করেছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ