জেলার খবর

আখাউড়ায় পানির তোড়ে দুই ভাগ সড়ক

সড়ক ভেঙে দুই ভাগ
সড়ক ভেঙে দুই ভাগ

টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার সংলগ্ন আড়িয়ল গ্রামের সড়কটি ভেঙে দুই ভাগ হয়ে গেছে।

শনিবার (১৮ জুন) ভোরে প্রবল বেগে আসা পানিতে সড়কটি দ্বিখণ্ডিত হয়।

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি হাওড়া নদীতে এসে পড়ছে। এর ফলে শনিবার ভোরে কর্নেল বাজার-আইড়ল সড়কের আইড়ল এলাকায় সড়কটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এর ফলে আশপাশের এলাকায় পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক জানান, পানিবন্দি এলাকাগুলো পরিদর্শনে জেলা প্রশাসক আসছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ