জেলার খবর

বিপদসীমার উপর বইছে যমুনা

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর পানি এখন বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর রক্ষা বাঁধ হার্ড-পয়েন্ট এলাকাতেও বিপদসীমা ছুঁইছুঁই করছে যমুনা।

সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, উজানের পানি বাড়ায় গত কদিন ধরে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার ছোট-বড় সব নদী এবং শাখা নদীর পানিও বাড়ছে।

তারা জানান, সিরাজগঞ্জ জেলা সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় যমুনা ও শাখা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করছে। অন্যদিকে চলনবিল অধ্যুষিত তাড়াশের শাখা নদীতেও পানি বাড়ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ জেলার পরিচালন ও রক্ষণাবেক্ষন (পাউবো) শাখার উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, শনিবার সকাল ৬টায় জেলার হার্ড পয়েন্টে পানির যমুনার পানি ১২ ঘন্টায় ১৮ সেন্টিমিটার বেড়ে ১৩দশমিক ৩৫ মিটার উচ্চতায় রয়েছে, যা বিপদসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচে রয়েছে।

এছাড়া কাজিপুরে ১৫দশমিক ২৫মিটার উচ্চতায় রয়েছে যমুনার পানি।

পাউবোর সূত্রে জানা গেছে, জেলার এনায়েতপুরে যমুনার ভাঙ্গন শুরু হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ