জেলার খবর

সাঁতার কাটতে নেমে এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলার খিরু নদীতে সাঁতার কাটতে নেমে আবু নাঈম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুরে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামে এ ঘটনা ঘটে।

নাঈম শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম ও তার বন্ধু রাতুল (১৬) শনিবার দুপুরে ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের পাশের খিরু নদীর ঝালপাজা সেতুর পাশে সাঁতার কাটতে নামে। এ সময় রাতুল ওপরে উঠে আসলেও নাঈম নদীর পানিতে ডুবে যায় ৷ পরে স্থানীয়রা নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাঈম একজন মেধাবী শিক্ষার্থী এবং বাবা মায়ের একমাত্র সন্তান।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ