জেলার খবর

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

ফাইল ছবি
ফাইল ছবি

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে টিটু চৌধুরী নামে এক সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুরে শহরের টিলাগড় এলাকায় এই ঘটনা ঘটে। টিটু জেলা ছাত্রলীগের সাবেক নেতা বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের অধিকাংশ বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। টিটুদের বাড়িতেও পানি উঠে পড়েছে। তাই পরিবারের সবাইকে নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। দুপুরে বাসা ছেড়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা উদ্ধার করে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দিন দিন সিলেটের পরিস্থিতির অবনতি হচ্ছে। অধিকাংশ বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকে আশ্রয়ের খোঁজে এদিক-ওদিক ছুটছেন। গবাদি পশু ও ঘরের জিনিসপত্র নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ