ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাংবড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাংবড়াইল গ্রামের আব্দুল কাদের (৭৫) ও মিস্ত্রী খলিল মিয়া (৪০)।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কাদেরের বাড়ির বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে বিলে পড়ে যায়। পরে কাদের স্থানীয় মিস্ত্রী খলিল মিয়াকে নিয়ে ছেড়া তার জোড়া দিতে যান। এ সময় হঠাৎ মিস্ত্রী খলিল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি বুঝতে পেরে খলিলকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান কাদের। পরে গুরুতর আহত অবস্থায় খলিল মিয়াকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: