জেলার খবর

চাঁদাবাজির সময় ভুয়া র‍্যাব সদস্য আটক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পরিবহনে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে আটক হয়েছে রবিউল ইসলাম নামে এক যুবক।

রোববার (১৯ জুন) সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম আশুলিয়ার গুমাইল বাংলাবাজার এলাকার জহিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার সিঙ্গারুল গ্রামে।

আশুলিয়া থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘র‌্যাব পরিচয়ে ওই যুবক আজ (রোববার) বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহন থেকে ৫০-১০০ টাকা চাঁদা উত্তোলন করছিলেন। এ সময় ট্রাফিক পুলিশ তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। সে র‌্যাবের একটি পোলো টি-শার্ট পরা ছিলেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক ভাবে জানতে পেরেছি, ওই যুবক প্রায় ২-৩ মাস ধরে বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ