জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে মেয়রের ঘরে হাঁটু পানি

মেয়র এম রেজাউল করিমের বাসভবন
মেয়র এম রেজাউল করিমের বাসভবন

চট্টগ্রামে বন্যার পানিতে সাধারণ মানুষের মতো মেয়র এম রেজাউল করিমের বাসভবনও প্লাবিত হয়েছে। তিনি যে কক্ষে থাকনে, সেই ঘরে সোমবার (২০ জুন) হাঁটু সমান পানি দেখা গেছে।

নগরীর বহদ্দারহাটের বহদ্দারবাড়ি এলাকায় মেয়রের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবেশমুখেই মেয়রের দুই তলার বাড়িটি। সামনের সড়ক থেকে বাড়ির উঠান পর্যন্ত হাঁটু পানি। সেই পানি ঢুকে গেছে বাড়ির নিচ তলার মেয়রের শয়নকক্ষে।

তবে পানির কারণে এখন মেয়র দ্বিতীয় তলার একটি কক্ষে থাকছেন বলে জানিয়েছেন বাড়ির দুই নিরাপত্তাকর্মী।

স্বাভাবিক সময়ে মেয়র বাড়ির নিচ তলার একটি কক্ষে ঘুমান। তবে কদিন ধরে সেখানে হাঁটু সমান পানি হওয়ায় আর ঘুমাতে পারছেন না। এখন আপাতত দ্বিতীয় তলায় থাকছেন।

টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকা ছাড়া বলতে গেলে এখন সব অঞ্চলে জলাবদ্ধতা। সোমবার সকালে বৃষ্টি থামলেও নালা-নর্দমা পরিষ্কার না হওয়ায় পানি সেভাবে নামছে না।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ