জেলার খবর

সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গা নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

টেকনাফ হাইওয়ে সড়কে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কায় ইজিবাইকে থাকা ২জন রোহিঙ্গা নিহত হয়েছে। সোমবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। নিহতরা হলো উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা (৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।

হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জানান, কক্সবাজারের দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ