জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে আরিফা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুন) সকালে উপজেলার চিনাডুলির পশ্চিম বামনা ঘোনাপাড়ায় মুছু মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। আরিফা স্থানীয় আলম মিয়ার মেয়ে।
চিনাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই পানি আরিফাদের বাড়ির আশপাশেও আসে। সকালে বন্যার পানিতে খেলতে গিয়ে আরিফা নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর মুছু মুন্সির আঙিনার পানি থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: