জেলার খবর

ঝোপ থেকে নবজাতক উদ্ধার

ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে ঝোপের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মুখে ক্ষত এবং হাত-পায়ে কালো দাগ ছিল।

সোমবার (২০ জুন) সকালে পৌরসভার বরাতনগর এলাকায় একটি ঝোপ থেকে জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালের দিকে ঝোপ থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান এক ব্যক্তি। পরে আশপাশের লোকজনসহ এগিয়ে গিয়ে দেখতে পান এক নবজাতক কাঁদছে। পরে তাঁরা থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিক রহমান গণমাধ্যমকে বলেন, সকালের দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সূত্রে জানা যায়, সকালের দিকে একটি কন্যা নবজাতককে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ