জেলার খবর

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আরিফ হোসেন (১৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর রেলস্টেশনের উত্তর পাশে কাজী মুরগির ফার্ম রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ডিলারপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, আরিফ বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় মুরগির ফার্ম এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন চলে আসে। এতে ট্রেনের ধাক্কায় রেললাইনে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আখানগর রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ