জেলার খবর

কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্র এখন ঝুঁকিমুক্ত

বিদ্যুৎ উপকেন্দ্র
বিদ্যুৎ উপকেন্দ্র

স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্র নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল, সেটি কেটে গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপকেন্দ্রটি এখন ঝুঁকিমুক্ত।

বন্যার পানি বাড়তে থাকলে সিলেট থেকে জাতীয় গ্রিড লাইনের ৩৩ হাজার কেভির কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রটিও পানিতে তলিয়ে যায়। বৈরী আবহাওয়া, অতিবৃষ্টি আর উজানের ফলের পানি বাড়তে থাকলে এটিও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।

পরে দ্রুত সময়ের মধ্যে সিলেট জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিসসহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল কুমারগাঁও পৌঁছায়।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তড়িৎ সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিরক্ষা বাঁধ নির্মাণের। এতে উপকেন্দ্রে পানি প্রবেশ রোধ, আর উপকেন্দ্রের ভেতরের পানি সেচ প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে পরদিন আরো পানি বাড়লে সংকটাপন্ন অবস্থায় পড়ে গোটা কেন্দ্রটি।

এ সময় পরিকল্পনায় পরিবর্তন এনে শুধুমাত্র উপ কেন্দ্রের সরবরাহ ইউনিটকে কেন্দ্র করে নতুন করে বাঁধ তৈরি করা হয়। তাতে ফলও আসে। বেড়িবাঁধ নির্মাণকালীন ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলেও ভয়াল বন্যার মধ্যেও নগরের যে সকল এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়নি সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ