জেলার খবর

রংপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) দুপুরে অফিস সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। চাকরির কারণে তিনি রংপুরে তার দফতরের পাশে জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে বসবাস করতেন।

অফিস সহায়ক বদিউজ্জামান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২১ জুন) সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। এসময় দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমে ঝর্ণার সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে অন্যরা ছুটে এসে পুলিশে খবর দেন।

রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অফিস ও পারিবারিক সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ