জেলার খবর

ঝরনায় নিখোঁজ ৩ পর্যটকের মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ের নয়দুয়ারিয়া এলাকার পাহাড়ের নাপিত্তাছড়া ঝরনায় নিখোঁজ ৩ পর্যটকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গত রোববার চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে একসঙ্গে দুই ভাই ও তাদের এক বন্ধুকে নিয়ে ঘুরতে যায় মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝরনায়। পরে টানা বৃষ্টিতে প্রবল স্রোতে তিন পর্যটক পানিতে তলিয়ে যায়। তাদেরকে আর খুঁজে পাওয়া যাইনি।

গত রোববার (১৯ জুন) বিকেলে তারা তিনজনই নিখোঁজ হলে দিবাগত রাতে ঝরনা থেকে একজন মো. ইশতিয়াক (২০), নিখোঁজ দুই সহোদর তানভীর (২০) ও তারেকের (২১) মধ্যে তানভীরের মরদেহ একটি ছড়া থেকে সোমবার বিকেল এবং মঙ্গলবার (২১ জুন) সকালে তানভীরের ছোট ভাই কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তারেকের মরদেহ একটি খাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোঁজের ৪০ ঘণ্টার মধ্যে ৩ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন মো. তানভির (২০) ও তারেক (২১) এবং একই এলাকার বাসিন্দা জনতা ব্যাংকের জিএম জাকারিয়ার ছেলে মো. ইশতিয়াক (২০) ।

মিরসরাই থানার ওসি কবির হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনার দিন বিকেলে একজন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ১ জনের মরদেহ উদ্ধার করার পর মঙ্গলবার আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ