জেলার খবর

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি
ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে আক্কাস আলী (৭০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়ছে। তিনি গোয়ালন্দ উপজেলার পাবনা জেলার ঢালারচর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার দুপুর একটার দিকে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের ডারাই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে। তবে সর্বহারা পার্টির অধিপত্য নিয়ে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাস আলী এক সময় বেড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। দীর্ঘ ৪১ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আজ সকাল থেকে তিনি রাখালগাছি হতে গুদারাঘাট পর্যন্ত সরকারি রাস্তার কাজ দেখাশোনা করছিলেন। বেলা ১টার দিকে তাকে কুপিয়ে হত্যা করেছে। তার ঘাড়ে এবং হাতে একাধিক কোপের চিহ্ন রয়েছে। একাধিক সন্ত্রাসীরা তাকে হত্যা করে পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার গণমাধ্যমকে বলেন, আক্কাস আলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবেন। পুলিশ তদন্ত করে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করবেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ