জেলার খবর

কোম্পানীগঞ্জে শোবার ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 ফাইল ছবি
ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রওশন আরা আক্তার মিতু (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মিতু বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. আবদুল হালিমের মেয়ে। তিনি নানা হাজী ছেলামত উল্যার বাড়িতে থেকে জৈতুন নাহার কাদের মহিলা কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে আসছিলেন।

স্থানীয় লোকজন জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিতু। তার ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে সংবাদ দেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ