জেলার খবর

ইউপি নির্বাচন: বরগুনায় স্থগিত ২ উপজেলার ভোট ২৯ জুন

 ফাইল ছবি
ফাইল ছবি

স্থগিত হওয়া বরগুনার দুটি উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। ইউনিয়নগুলো হলো তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন ও বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার মঙ্গলবার জানান, ষষ্ঠ ধাপে গত ১৬ জুন কাজিরাবাদে ব্যালটের মাধ্যমে উপ-নির্বাচন ও সোনাকাটায় ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় ১২ জুন কাজিরাবাদের ও ১৩ জুন সোনাকাটার নির্বাচন স্থগিত করে কমিশন। কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী বরগুনায় স্থগিত হওয়া দুইটি ইউনিয়নের নির্বাচন আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ