জেলার খবর

এবার কুমিল্লায় পদ্মা-সেতুর জন্ম

কুমিল্লায় পদ্মা-সেতুর জন্ম
কুমিল্লায় পদ্মা-সেতুর জন্ম

এবার কুমিল্লায় জন্ম নেয়া দুই নবজাতকের নাম দেওয়া হয়েছে পদ্মা-সেতু। মঙ্গলবার (২১ জুন) বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১০টায় ঝুমুর আক্তার নামে এক নারী দুই যমজ কন্যাসন্তানের জন্ম দেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল দুই মেয়ের নাম রাখেন পদ্মা ও সেতু।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল দেশ টিভিকে জানান, ‘মঙ্গলবার সকালে স্বাভাবিক প্রসবে বরুড়া উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার বাচ্চা দুটোর জন্ম দেন। আমি তাদের নাম রাখি পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতক ও তার মাকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। শিশু দুটির জন্য উপহারসামগ্রী দেয়া হয়। তাদের চিকিৎসায় সব সুবিধা দেয়া হবে। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।’

এই নামকরণ কেন? জানতে চাইলে সোহেল বলেন, ‘কয়েকদিন পর পদ্মা সেতু উদ্বোধন হবে। এইটা শুধু সেতু না পদ্মা সেতু, আমাদের অহংকার। আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। আমার কাছে মনে হলো এই শুভক্ষণে যমজ শিশু দুটোর নাম তাই পদ্মা ও সেতু রেখেছি।’

পদ্মা-সেতুর মা ঝুমুর বেগম বলেন, ‘আমার স্বামী মো. সোহাগ সৌদি আরব থাকেন। আজ সকালে আমি হাসপাতালে ভর্তি হই। নরমাল ডেলিভারিতে আমার দুই মেয়ে হয়। ডাক্তার সাব আমার মেয়ের নাম রাখছে পদ্মা ও সেতু। নামগুলো আমার পছন্দ হইছে। ভিডিওকলে আমার স্বামীর সঙ্গে কথা হইছে। পদ্মা ও সেতু নাম রাখায় আমার স্বামীও খুব খুশি হয়েছে।’

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ