জেলার খবর

মান্দায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বজ্রপাত
বজ্রপাত

নওগাঁর মান্দা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। আহত দুই কৃষককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল মোড়ের জয় ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের সেফাতুল্যার ছেলে জমশেদ আলী (৩৫) ও জুমন আলীর ছেলে জেহের আলী (৭০)। আহতরা হলেন- কছিমুদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (৭০) এবং ফরহাদ হেসেনের ছেলে আসলাম (৪৫)।

স্থানীয় লোকজন জানান, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল মোড়ের জয় ফিলিং স্টেশনের পেছনের মাঠে জমিতে জমশেদ আলী, জেহের আলী, তৌহিদুল ইসলাম ও আসলামসহ কয়েকজন ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি শুরু হয়। তারা কাজ রেখে আশ্রয়ের জন চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। মাঠ থেকে রাস্তায় ওঠার পরই হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই জমশেদ আলী ও জেহের আলী মারা যান।

এ সময় তৌহিদুল ইসলাম ও আসলাম বজ্রপাতে আহত হলে তাদের উদ্ধার করে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়।

এদিকে বজ্রপাতে হতাহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল ইসলাম।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বজ্রপাতে দুজন কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বক্কর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে উপজেলা চেয়ারম্যান নিহত প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা দিয়েছেন। এছাড়া সরকারিভাবে নিহতদের পরিবারকে সহযোগিতা করা হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ