জেলার খবর

পুঠিয়ায় ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজশাহীর পুঠিয়ায় মালবাহী একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

মঙ্গলবার (২১ জুন) দুপুর ৩টার দিকে পুঠিয়া সদর এলাকার কাঠালবাড়িয়া-ঘোষ পুকুরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে ও লেগুনাচালক শামসুজ্জামান (৩৫) ও যাত্রী চারঘাট উপজেলা সদরের থানাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে রাশেদুল ইসলাম (৪৫)।

প্রত্যক্ষদর্শী তাছের আলী বলেন, মালবোঝাই একটি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী লেগুনা নাটোর থেকে বানেশ্বর যাচ্ছিল। পথে মহাসড়কের ঘোষ পুকুরপাড়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেলেও লেগুনার দুইজন মারা গেছেন। আর বাকি সব যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, রাশেদুল ইসলাম নামে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর একজন রামেক হাসপাতালে যাওয়ার পথে মারা গেছেন। আর বাকি ১২ জনের অবস্থাও গুরুতর। তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পবা হাইওয়ে পুলিশের (শিবপুর থানা) ওসি মোফাকারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ