জেলার খবর

পদ্মায় বিলীন আজিমনগর উচ্চবিদ্যালয়

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে বিদ্যালয়ের ভবনটি পদ্মায় বিলীন হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন গণমাধ্যমকে জানান, হরিরামপুর উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়। তবে সাড়ে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে বিদ্যালয়টিতে। গত দেড় বছর আগে থেকে বিদ্যালয়টির তিন ও চারতলার কাজ বন্ধ রয়েছে। যদিও ভবনটির চারতলা পর্যন্ত ছাদ দেওয়া ছিল।

আজিমনগর ইউনিয়ন চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, মঙ্গলবার স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আপাতত হাটিঘাটা এলাকায় স্কুলের ক্লাস হবে। তবে বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে স্কুল তোলা হবে। কয়েক দিন আগে হাতিঘাটা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর ভেঙে গেছে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ভবনটি আজ মঙ্গলবার দুপুর একটায় পদ্মায় বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, ভাঙন এলাকায় দ’দিন আগে আমাদের প্রতিনিধি পরিদর্শন করেছেন। বিদ্যালয়টি ভাঙন ঝুঁকিতে থাকায় আমরা দেড় বছর আগেই স্কুল ভবনের নির্মাণ কাজ বন্ধ করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে রিপোর্ট দিয়েছিলাম। তবে স্কুল ভবনের নির্মাণ কাজ বন্ধও ছিল।

উল্লেখ্য যে ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষা অধিদপ্তরের অধীনে ৬৬ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে চারতলা ফাউন্ডেশনে ১তলা ভবন নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০১৯-২০ অর্থবছরে ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকায় বাকি ৩তলা নির্মাণের অনুমোদন পায়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ