জেলার খবর

বন্যায় গাইবান্ধার ১১১ বিদ্যালয়ে পাঠদান বন্ধ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বন্যার কারণে গাইবান্ধার চার উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ। বৃষ্টি ও উজানের ঢলে মাঠ ও শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় এসব বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী বলেন, ‘কয়েকদিন ধরে জেলার চার উপজেলায় আকস্মিক বন্যা শুরু হয়। ঘরবাড়ি, রাস্তাঘাটসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। বন্যা এলাকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের চারদিকে পানি। এর মধ্যে কিছু বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকেছে। এ অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। এ কারণে দুর্গত এলাকার ১১১টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়েছে।’

তিনি আরও জানান, বন্ধ ঘোষণা করা বিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ৬২টি বিদ্যালয় ফুলছড়ি উপজেলায়। এ ছাড়া সদর উপজেলায় ১৬, সাঘাটায় ৮ ও সুন্দরগঞ্জ উপজেলায় ২৫টি বিদ্যালয় বন্ধ রয়েছে। এর মধ্যে যে বিদ্যালয়গুলোতে এখনও পানি ঢোকেনি সেগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে এসব বিদ্যালয়ে পাঠদান শুরু করা হবে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে পরে সিদ্ধান্ত নেয়া বলেও জানান তিনি।

এদিকে, কয়েকদিন ধরে নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে গাইবান্ধার চরাঞ্চল ও নিম্নাঞ্চল। সরকারি হিসাবে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ২০ ইউনিয়নে কমপক্ষে ৪০ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার পাট, বাদাম ও শাক-সবজিসহ বিভিন্ন ফসল। কাঁচা রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পারাপারে এখন একমাত্র ভরসা নৌকা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ