জেলার খবর

গোয়ালন্দে দিনে-দুপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী
রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দুর্গম চরে আক্কাস আলী (৭০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীর চর রাখালগাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আক্কাস আলী পাশ্ববর্তী পাবনা জেলার আমিনপুর উপজেলার ঢালারচর ইউনিয়নের ধারাই গ্রামের মৃত মৈজদ্দিন বেপারীর ছেলে। এছাড়াও তিনি ঢালারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম স্থানীয়দের বরাতে দিয়ে বলেন, দুপুর ১২টার দিকে আক্কাস আলী তার ইউনিয়নের রাখালগাছি এলাকায় নদীর তীরে অবস্থান করছিল। এ সময় একটি ট্রলারযোগে এসে সশস্ত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তারা আক্কাস আলীকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পুনরায় ট্রলারযোগে ঘটনাস্থল ত্যাগ করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্গম এলাকার। খবর পাওয়ার পর লাশ উদ্ধার করার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহত আক্কাস আলী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্বে তাকে চরমপন্থীরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ