জেলার খবর

মায়ের পরকীয়া প্রেমিকের হাতে ছেলে খুন, যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ড
যাবজ্জীবন কারাদণ্ড

পরকীয়ার জেরে পিরোজপুরের সদর উপজেলায় মো. মইনুল (১১) নামের এক শিশুকে খুনের দায়ে শওকত আলী খান (৫২) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (২১ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শওকত আলী খান পিরোজপুর সদর উপজেলার ডোরা গ্রামের মৃত আশ্রাব আলী খানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার পোরগোলা গ্রামের সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলামের প্রথম স্ত্রী মমতাজ বেগমের সাথে দেড় থেকে দুই বছর ধরে পরকীয়া সম্পর্ক ছিল একই উপজেলার ডোরা গ্রামের শওকত আলী খানের। তাদের এই পরকীয়া সম্পর্কের কথা মমতাজ বেগমের ছেলে মো. মইনুল জানতে পেরে শওকত আলী খানকে প্রকাশ্যে ও গোপনে তার মায়ের সাথে মেলামেশা করতে নিষেধ করে। পরে মইনুল তার মাকে নিয়ে পিরোজপুরের পালপাড়া এলাকার বাসায় থাকা শুরু করে। ২০০৩ সালের ২৩ মার্চ মইনুল তার মাকে জানায়, সে তার নানা বাড়ি ভৈরমপুর যাবে। কিন্তু মইনুল তা না করে তার নিজ বাড়ি পিরোজপুর সদর উপজেলার পোরগোলা গ্রামে যায়। ওই দিন রাতে কোনো এক সময় শওকত আলী খান মইনুলকে শ্বাসরোধে হত্যা করে পোরগোলা গ্রামের বাধ মারার চরে ফেলে রাখে।

এ ঘটনায় মইনুল এর দাদী রোকেয়া খাতুন বাদী হয়ে ২০০৩ সালের ২৭ মার্চ পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পিরোজপুর সদর থানার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান মামলার তদন্ত শেষে ২০০৬ সালের ২৮ মে আসামি শওকত আলী খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

সরকারপক্ষের সহকারী সরকারি আইনজীবী (এপিপি) জহিরুল ইসলাম বলেন, ১৬ জন সাক্ষীর সাক্ষ‍্য-প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত ১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ