জেলার খবর

চিলমারীতে ৭০ হাজার মানুষ পানিবন্দি

চিলমারীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি
চিলমারীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি

কুড়িগ্রামে চিলমারীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা কবলিতদের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি আর সংকট দেখা দিয়েছে। এছাড়াও বানভাসিদের মধ্যে পানিবাহিত চর্ম, ডায়রিয়া, জ্বর দেখা দিয়েছে।

থানাহাট ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মিলন বলেন, আমার ইউনিয়নে ছয় হাজার মানুষ পানিবন্দি হয়েছে। এখনো কোনো ত্রাণ পাইনি। আজ উপজেলা প্রশাসন ত্রাণের বিভাজন করবেন। করলে তা বিতরণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার ছয়টি ইউনিয়নে চাল ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপূত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৫৭ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ