গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় শহিদ হোসেন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার খাড়াজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদত হোসেন কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার মৃত জলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে খাড়াজোড়া এলাকায় রাস্তা পারাপারের সময় শহিদ হোসেনকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন জানান, রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনায় ঘটে। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা আবেদন করলে নিহতের মরদেহটি হস্তান্তর করা হবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: