জেলার খবর

নিখোঁজ পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী চিকিৎসক ইয়াকুব আলীর (৬২) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুন) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইয়াকুব আলী রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় থাকতেন।

স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, পুকুরে ভাসমান অবস্থায় ইয়াকুব আলীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে স্থানীয়রা রেইনকোট পড়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাব্বির বলেন, ইয়াকুব আলীর বাসা থেকে একটু দূরে পুকুরে মরদেহটি ভেসে ওঠে। আশপাশের মানুষজন দেখে পরিবারকে খবর দেয়। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আমরা পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

উল্লেখ্য, সোমবার (২০ জুন) বিকেলে এলাকার বেলুরিয়া খালের পাশে একটি বিলে মাছ ধরতে গিয়ে ইয়াকুব আর ফিরে আসেননি। মঙ্গলবার স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ