রাজবাড়ীতে কোটি টাকা মূল্যের বিলুপ্ত প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুন) দুপুরে জেলার অংঙ্কুর স্কুল অ্যান্ড কলেজ থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।
অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান অফিস সহকারি কল্লোল আহম্মেদ বলেন, বুধবার ১২টার দিকে অফিস রুমের শোকেজ পরিষ্কার করতে গিয়ে তক্ষকটি দেখতে পাই। পরে সেটি ধরে ব্যাগে করে সদর প্রাণি সম্পদ কর্মকর্তার রুমে দিয়ে যাই। এটি বেশ বড় আকৃতির তক্ষক। তক্ষকটির ওজন প্রায় ২০০ গ্রাম হবে।
রাজবাড়ী সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ বলেন, উদ্ধারকৃত তক্ষকটি বেশ বড় আকৃতির। এর দাম কোটি টাকার মতো হবে।
তিনি বলেন, বন বিভাগের ঢাকায় কর্মকর্তা কণক রায়ের সঙ্গে কথা হয়েছে। তারা তক্ষকটি বনে অবমুক্ত করবেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: