জেলার খবর

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন আলী নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

বুধবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন আলী একই উপজেলার জয়রামপুর গ্রামের কুঠিরপাড়ার কৃষক বাবলু রহমানের ছেলে। সে জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে জয়রামপুর গ্রামের মাঠে মোটরসাইকেলযোগে ফুটবল খেলা দেখতে যাচ্ছিল সুমন ও তার তিন বন্ধু তামিম, ফখরুদ্দিন ও ইমন। মোটরসাইকেল চালাচ্ছিল ফখরুদ্দিন। এ সময় তারা জয়রামপুর গ্রামের কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় তারা। ওই সময় পালিয়ে যায় ট্রাকটি। আহতদের মধ্যে সুমন, ফখরুদ্দিন ও তামিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলো- জয়রামপুর গ্রামের কুঠিরপাড়ারর তারা মিয়ার ছেলে তামিম হোসেন (১১), একই পাড়ার আরিফুল ইসলামের ছেলে ইমন আলী (১০) ও শেখপাড়ার সাইফুল ইসলামের ছেলে ফখরুদ্দিন (১২)। তামিম ও ইমন জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও ফখরুদ্দিন জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া মা-আরিজ গণমাধ্যমকে জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছে সুমন। আহত তামিম ও ফখরুদ্দিনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ