জেলার খবর

ডোবায় মিললো নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

মরদেহ (প্রতীকি ছবি)
মরদেহ (প্রতীকি ছবি)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে অজয় চন্দ্র দাশ (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের তালদর্শী পালপাড়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অজয় চন্দ্র দাশ উপজেলার তালদর্শী পালপাড়া গ্রামের নেপাল চন্দ্র দাশের ছেলে এবং স্থানীয় নতুন কুঁড়ি পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হন অজয় চন্দ্র দাশ। এরপর রাতে তিনি বাড়ি ফিরেননি। অজয় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও তার সন্ধান পায়নি। বুধবার (২২ জুন) সকালে বাড়ির সামনের ডোবায় অজয়ের মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ