জেলার খবর

এবার বরিশালে ৩ সন্তানের জন্ম, নাম ‘স্বপ্ন-পদ্মা-সেতু’

স্বপ্ন, পদ্মা, সেতু
স্বপ্ন, পদ্মা, সেতু

এবার বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। পরে তাদের নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা ও সেতু। এর আগে নারায়ণগঞ্জে একসঙ্গে জন্ম নেয়া তিন নবজাতকের নাম এভাবে রাখা হয়।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সিজারে এক সঙ্গে তিন মেয়ের মা হন নুরুন্নাহার। বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামের বাসিন্দা বাবু সিকদারের স্ত্রী তিনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর সদর রোডের ডা. মোখলেছুর রহমান প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয় তাকে। নানা পরীক্ষা নিরীক্ষার পর সকাল সাড়ে ৮টার পর অপারেশন থিয়েটারে নেয়া হয় তাকে।

১৪ মাস আগে নুরুন্নাহারকে বিয়ে করেন বাবু সিকদার। এবারই তারা প্রথম মা-বাবা হলেন।

৩ নবজাতকের দুই জনের ওজন দেড় কেজি করে এবং এক জনের ওজন ১ কেজি ৪০০ গ্রাম।

এক সঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম হওয়ায় দারুণ খুশি বাবু সিকদারের স্বজনরা।

ওই হাসপাতালের নার্স ও চিকিৎসকরা জানান, ভূমিষ্ঠ হওয়া তিন নবজাতক কন্যা ও তাদের মা সুস্থ আছেন। তারপরও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ