জেলার খবর

চট্টগ্রামে হাতির দাঁতসহ র‌্যাবের হাতে আটক ২

হাতির দাঁত
হাতির দাঁত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে হাতির দাঁত উদ্ধার করেছে (র‌্যাব)। এসময় বন্যপ্রাণীর দাঁত ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুন) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চান্দগাঁও থানার টেকবাজার রেলক্রসিং এলাকার একটি ভবনে একটি চক্র অবৈধভাবে বন্যপ্রাণী হাতির দাঁত নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুন) রাতে অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. শহিদুল আলমকে (৪০) আটক করা হয়। পরে আসামিদের হেফাজতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৩ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি হাতির দাঁত জব্দ করা হয়। জব্দ করা হাতির দাঁতের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বন্যপ্রাণী হাতির দাঁত কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য। আসামিরা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী হাতির দাঁত অনুমতি ছাড়া অবৈধভাবে নিজদের কাছে রেখে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রয়-বিক্রয় করে আসছিল।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ