জেলার খবর

ভালুকায় জমি নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম

আহত রাশেদ সরকার
আহত রাশেদ সরকার

ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রাশেদ সরকার (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২২ জুন) রাতে হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাশেদ সরকারের বাবা শামছুল হক বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাশেদ সরকার প্রতিদিনের মতো বুধবার রাতে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কাদিগড় গ্রামের আলিমের মুদির দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ওই এলাকার হোসেন আলী সরকারের ছেলে শফি সরকার, তার স্ত্রী লাকী আক্তার(৩৮),ছেলে লিমন সরকার(২১)সহ অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রড দিয়ে এলোাপাতাড়ি পিটিয়ে ও দা দিয়ে মাথায় কোপ দিয়ে রাশেদকে গুরুতর জখম করা হয়। খবর পেয়ে রাশেদের স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে ভুক্তভোগীর বাবা শামছুল হক বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ শফি সরকার সপরিবারে আমার ছেলের ওপর হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। আমার ছেলের মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে। আমি দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এঘটনায় শফি সরকারের সঙ্গে একাধিকবার যোগযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ